তেঁতুলিয়ায় বুড়াবুড়িতে বিনামূল্যে পি পি আর টিকা প্রদান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ে তেতুলিয়ায় বুড়াবুড়িতে পশুর পিপিআর রোগ নির্মূলের জন্য বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান করা হয়েছে।
রবিবার (৮ অক্টোবর ) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে তেতুলিয়া বুড়াবুড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বুড়াবুড়ি গ্রামে জামে মসজিদ সংলগ্ন চত্বরে পশুর পিপিআর রোগ নির্মূলের জন্য বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান ক্যাম্পেইনের সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সফলভাবে ৬ শত বেড়া ছাগলকে পিপিআর টিকা প্রদান করা হয়। এ সময় কর্মরত ছিলেন এ আই টেকনিশিয়ান মোয়াজ্জেম হোসেন,ভেকসিনেটর মোছাঃ বিউটি বেগম, যুব প্রশিক্ষক আত্মকর্মী রাব্বা হোসেন।
কার্যক্রম প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান প্রাণিসম্পদ ও ভেটেরিনারি কর্মকর্তা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি