তেঁতুলিয়ায় এসএসসি ৯৫-এইচএসসি-৯৭ ব্যাচের কম্বল বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : দেশের উত্তরের সীমান্তঘেষা পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রত্যন্ত অঞ্চলের ২শত শীতার্ত জনগোষ্ঠীদের মাঝে শীতবস্ত্র উপহার দিলো এসএসসি ৯৫ ও এইচএসসি ব্যাচের বন্ধুরা।
বুধবার বেলা ১১টায় শিশুস্বর্গ ফাউন্ডেশন দর্জিপাড়ায় দুই শত অসহায় ও দরিদ্র মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দেয়া হয়। শীতের কম্বল পেয়ে দর্জিপাড়া গ্রামের সত্তোর্ধ্ব বয়সী হাজির উদ্দিন জানান, যে হাড়কাপা শীত, সহ্য হয় না। কম্বলখান পেয়ে খুব উপকার হইলো বাবু। একই কথা বললেন কম্বল পাওয়া অন্যান্য উপকারভোগীরাও।
এ সময় উপস্থিত ছিলেন শিশুস্বর্গ ফাউন্ডেশনের পরিচালক কবীর আকন্দ, সদর ইউনিয়নের ৮-৯ নং ওয়ার্ডের নারী সংরক্ষিত সদস্য রওশন আরা, এসএসসি ৯৫ ও এইচএসসি-৯৭ ব্যাচের মাহামুদুল আলম, এহতেশাম সাইমুম, মবিন উদ্দীন জুয়েল, নূর ইসলাম, মামুনুর রশীদ প্রমুখ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি