তেঁতুলিয়ায় মাছের পোনা অবমুক্তকরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
হাফিজুর রহমান হাবিব তেঁতুলিয়া ( পঞ্চগড) প্রতিনিধি: পঞ্চগড়ে তেতুলিয়া উপজেলায় মৎস্য দপ্তরের আয়োজনে রাজস্ব বাজেটের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে অভ্যন্তরীন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
২০ আগস্ট রবিবার দুপুরে উপজেলার শালবাহান রোড মাঝিপাড়া কমলা বাগান পুকুরে এ পোনা মাছ অবমুক্ত করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরান,উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, ৪নং শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম প্রমুখ। এসময উপজেলার ১৬টি জলাশয়ে দেশীয় মাছ, রুই কাতলা জাতীয় ২’শ ৬৯.১৬ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি