তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দেবনগড় (বাসা মোড়) এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী উভয়েই নিহত ।
বুধবার ২ আগষ্ট (সন্ধা ০৭:৩০মি) ভজনপুর দেবনগড় ইউনিয়নের বাসামোড় এলাকার এশিয়ান হাইওয়ের উপরে রোড ক্রসিংএর সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত স্বামী নুর ইসলাম, (৪৫) ও স্ত্রী জোসনা বেগম (৩৫) । মটরসাইকেল চালক নুর ইসলাম স্ত্রী জোসনা বেগম কে নিয়ে নিজ আত্বীয়কে তেঁতুলিয়া হাসপাতালে দেখতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে রওনা হয়। শিপচন্ডী গ্রাম থেকে আসার পথে এশিয়ান হাইওয়ের উপর উঠতেই তেতুলিয়া থেকে আসা কার্ভাড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রী দুজনেরই গুরুতর আহত হয়।
তেঁতুলিয়া হাইওয়ে থানা ও তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের পিক-আপের সহযোগীতায় আহত স্বামী স্ত্রীকে পঞ্চগড় সদর হাসপাতালে নেওয়ার সময় পথমধ্যে দুজনেরী মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় কার্ভাড ভ্যানটি আটক করে তেঁতুলিয়া হাইওয়ে থানায় জব্দ করা হয়।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি