তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় ঔষুধ কোম্পানির রিপ্রেজেন্টিভের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হাফিজুর রহমান হাবিব তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা ট্রাকের ধাক্কায় উজ্জল হোসেন (৩৩) নামে এক ঔষুধ কোম্পানির রিপ্রেজেন্টিভের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের মাগুড়মারি এলাকায় পঞ্চগড়- তেঁতুলিয়া মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত উজ্জল রাজশাহী জেলার চারঘাট উপজেলার বর্কতুর নন্দনগাছি গ্রামের জামাল উদ্দীনের ছেলে। ঔষুধ কোম্পানি রেনেটাতে রিপ্রেজেন্টিভ পদে চাকুরি করায় তেঁতুলিয়ায় ভাড়া বাড়িতে থাকতেন।
স্থানীয় ও পুলিশ জানায়, ঔষুধ কোম্পানির মিটিং- যোগ দিতে তেঁতুলিয়া থেকে দিনাজপুরে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। একসময় দেবনগড় ইউনিয়নের মাগুড়মারি চৌরাস্তা বাজার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা তেঁতুলিয়াগামী একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। এদিকে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি