তেঁতুলিয়ায় ব্লাড সোসাইটির শুভ উদ্বোধন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শনিবার ৮ অক্টোবর তেঁতুলিয়া ডাকবাংলো পিকনিক কর্নার চত্বরে কেক কাটার মধ্যে দিয়ে তেঁতুলিয়ায় ব্লাড সোসাইটির শুভ উদ্বোধন করা হয়। তেঁতুলিয়া রণচন্ডী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহি অফিসার সোহাগ চন্দ্র সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন শালবাহান ইউপি কৃষকলীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, মিজানুর রহমান রহমান মিন্ট, মাহমুদার রহমান মুন্না, ব্লাড সোসাইটির,সভাপতি, সাধারণ সম্পাদক,, সাংগঠনিক সম্পাদকসহ সকল সদস্য,প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি