তেঁতুলিয়ায় জুয়া খেলার সরঞ্জামাদি সহ পাঁচ জুয়ারি আটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিপুল পরিমান জুয়া খেলার সরঞ্জামাদি সহ পাঁচ জুয়ারি আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাহী পাড়া বাজার হাইওয়ে রোড সংলগ্ন শ্রমিক ইউনিয়ন অফিসের টিনশেড ঘরের মধ্যে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম (২৮), নাজমুল হক (৩১), রুবেল রানা (৩৬), হারুন আর রশিদ(২৪),ও কমিজ উদ্দিন (২৮) কে আটক করা হয়।
পুলিশ জানায় , সোমবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে,তেঁতুলিয়া থানার উপ-পরিদর্শক
(এসআই) মোঃ আমানুল্লাহ পুলিশের একটি টিম নিয়ে বাংলাবান্ধা শ্রমিক ইউনিয়নের অফিসে অভিযান চালিয়ে এই পাঁচ জন জুয়ারিকে আটক করে।
ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, সোমবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবান্ধা শ্রমিক ইউনিয়নের অফিসে অভিযান চালিয়ে পাঁচ জন জুয়ারিকে আটক করা হয়েছে এসময় তাদের কাছ থেকে ৫২ টি বিভিন্ন ফোটার তাস এবং মোট নগদ অর্থ ৪২৬৫ টাকা জব্দ করা হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Jalalabad Summer Bash
সঙ্গীত একাডেমি