তেঁতুলিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
হাফিজুর রহমান হাবিব তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: রাজশাহী জেলা বিএনপি'র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে তেঁতুলিয়া উপজেলা আ'লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে) সন্ধ্যা আ'লীগের সভাপতি ইয়াসিন আলী মণ্ডলের সভাপতিত্বে তেঁতুলিয়া উপজেলা আ'লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একটি সমাবেশে অনুষ্টিত হয়।
এতে বক্তব্য রাখেন, ইয়াসিন আলী মন্ডল,সভাপতি উপজেলা আ'লীগের, কাজী মাহমুদুর রহমান ডাবলু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ'লীগের সাধারণ সম্পাদক, মোজাফ্ফর হোসেন আহবায়ক উপজেলা যুবলীগ, বাবুল হোসেন যুগ্ন আহবায়ক, সোলায়মান কবির আ'লীগ নেতা,সোয়েব সাবেক ছাত্র নেতা, সোহান ছাত্রলীগের সভাপতি প্রমুখ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Jalalabad Summer Bash
সঙ্গীত একাডেমি