তেতুলিয়ায় খাদ্য গুদামে আনুষ্ঠানিক ধান-চাউল সংগ্রহের শুভ উদ্ধোধন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হাফিজুর রহমান হাবিব তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ ব্যাপক আবাদ হয়েছে এবার। সেইসঙ্গে ধানের ফলনও ভালো হয়েছে। এদিকে, উপজেলায় সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা এর সভাপতিত্বে ,উপজেলার খাদ্য গুদামে বুধবার(৭ডিসেম্বর) সকালে ফিতা কেটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীগের সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু আনুষ্ঠানিকভাবে ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহুরুল হক , উপজেলা রাইস মিল মালিক সমিতির পক্ষে চৌধুরীগছ জবেদা অটো রাইস মিল সত্বাধিকারি মো; শফিকুল ইসলাম, উপজেলা খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ফারুক,শহিদুল হক, ইউসুব আলী,গোলাম মোস্তফা প্রমুখ।
খাদ্য নিয়ন্ত্রক মো.জহুরুল হক জানান, ধান-চাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চাল ৫শত৮৪ মেট্রিক টন ধান ৫ শত ৫১ মেট্রিক টন। এর মধ্যে চাল
প্রতিকেজি ৪২ টাকা, ধান প্রতিকেজি ২৮ টাকা দরে মূল্য নির্ধারণ করা হয়েছে।
তেতুলিয়ায় মিল মালিক সমিতির সভাপতি মো; মোকলেছুর রহমান বলেন, ‘সরকারিভাবে ধান-চাল ক্রয় অভিযান শুরু হওয়ায় কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাবে। তবে চুক্তি অনুযায়ী নির্ধারিত মূল্যে বরাদ্দকৃত চাল দিলে মিলাররা ক্ষতিগ্রস্ত হবে। তার পরও সরকারি নির্দেশনা অনুযায়ী আপৎকালীন মজুদ বাড়ানোর জন্য ধান ক্রয়ের মাধ্যমে মিলগুলি চালু করে চাল দেবে মিলাররা।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Jalalabad Summer Bash
সঙ্গীত একাডেমি