১২ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে 'বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঠাকুরগাঁওয়ে 'বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও থেকে : “জেনে বুঝে বিদেশ যাই, মান সম্মান দুটোই পাই” এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে ও প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের আর্থিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ১২ জুন বুধবার দিনব্যাপী ঠাকুরগাঁও সাকিট হাউজে দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনারের উদ্ভোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, প্রবাসী কল্যান ওবৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট শীলাব্রত কর্মকার প্রমুখ।

বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনারে ৮ টি গ্রুপে ভাগ হয়ে মোট ৬৪ জন অংশ নেন। প্রত্যেক গ্রুপে নির্ধারিত বিষয়ের উপর আলাদা আলাদা সুপারিশ মালা উপস্থাপন করেন।

এতে বিদেশ গমনে ইচ্ছুকদের বিভিন্ন সুযোগ-সুবিধা যেমন, ঋন প্রদান, যে দেশে যেতে ইচ্ছুক সে দেশের আইন-কানুন, ভাষা, আবহাওয়া, অধিকার, প্রশিক্ষণ, হেল্পলাইন খোলা ইত্যাদি বিষয় উঠে আসে।এছাড়াও বিদেশ থেকে ফেরত ব্যক্তি ও তাদের পরিবারের জন্য বিভিন্ন কর্মসংস্থানের বিষয়ও উঠে আসে সুপারিশমালায়। এ সময় সেমিনারে জেলা প্রশাসন সহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিবের বক্তিগত কমকর্তা রফিকুল ইসলাম খন্দকার, শাহজাহানসহ বিভিন্ন কমকর্তারা উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

Jalalabad Summer Bash


Jalalabad Summer Bash

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি