ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঞ্জয় রায় (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রুহিয়া থানাধীন ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর জোতপারা গ্রামে এ ঘটনা ঘটে।
সঞ্জয় রায় ওই গ্রামের খিরেন রায়ের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দুপুরে সঞ্জয় রায় তাদের নির্মাণাধীন বাড়িতে বৈদ্যুতিক মটরের সাহায্যে পানি দিচ্ছিল।
এ সময় অসাবধানতা বশত: বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়।এ সময় বাড়ির লোকজনের আত্মচিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুহিয়া থানার ওসি (তদন্ত) শহিদুর রহমান বলেন, দুপুরে সঞ্জয় রায় তাদের নির্মাণাধীন বাড়িতে বৈদ্যুতিক মটরের সাহায্যে পানি দিতে গিয়ে শর্ট সার্কিটে তার মৃত্যু হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Jalalabad Summer Bash
সঙ্গীত একাডেমি