টিকটক তারকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভারতীয় শোবিজ অঙ্গনে যেন চলছে মৃত্যুর হিড়িক। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় তারকা তুনিশা শর্মার মৃত্যুর রেশ কাটতে না কাটতে আরও এক মৃত্যুর খবর। লীনা নাগবংশী নামে ২২ বছর বয়সী লাস্যময়ী টিকটক তারকার মরদেহ মিলেছে নিজ বাড়িতে।
দুদিন আগে ক্রিসমাসেও ইনস্টাগ্রামে সুন্দর বেশ কয়েকটি রিল ভিডিও শেয়ার করেছিলেন লীনা। তারপরই ছত্তিশগড়ের রায়গড়ে নিজের বাড়িতে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা যাচ্ছে। খবর: জিনিউজ
পুলিশ জানিয়েছে, লীনা যখন আত্মঘাতী হন, সেসময় বাড়িতে উপস্থিত ছিলেন না তার মা। আধঘণ্টার জন্য বাজারে গিয়ে বাড়ি ফিরে তিনি নিজের মেয়েকে বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তৎক্ষণাৎ লীনার দেহ নামিয়ে ভেবছিলেন বেঁচে আছে।
লীনা সেকেন্ড ইয়ার বি.কম-এর ছাত্রী। পড়ার জন্য টেরেসে যাচ্ছেন বলে জানিয়েছিলেন। তারপর নিজের ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। যদিও কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলেই জানাচ্ছে পুলিশ।
লীনা ছিল নাগবংশী পরিবারের ছোট মেয়ে। টিকটক ইনস্টাগ্রাম রিলে বেশ অ্যাক্টিভ ছিলেন লীনা। ইনস্টাগ্রামে তার অনুগামীর সংখ্যা ১০ হাজার। লীনা দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। যদিও ঠিক কী কারণে লীনা এমন পদক্ষেপ নিলেন তা জানা যায়নি। ঘটনার তদন্ত করছে রায়গড় থানার পুলিশ।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিনোদন
মৃত্যুর দুই দিন আগে কী বলেছিলেন সঞ্চিতা? সহ-অভিনেতা সোরাব বেদির স্মৃতিচারণে নতুন আলোচনা
২ দিন আগে
by বাংলা প্রেস
বিনোদন
নায়িকাদের অশালীনভাবে উপস্থাপন? তামান্নার মন্তব্যে দক্ষিণি সিনেমা নিয়ে নতুন বিতর্ক
২ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি