৩ এপ্রিল ২০২৬

তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ভারতের রাষ্ট্রপতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ভারতের রাষ্ট্রপতি
বাংলাপ্রেস ডেস্ক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশে তিন দিনের সফর শেষে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে ভারতের উদ্দেশে উড়াল দেন তিনি। এর আগে সকালে ঢাকার প্রাচীনতম রমনা কালীমন্দিরের সংস্কার হওয়া অংশের উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপ্রধান। এছাড়া মন্দিরে পূজা অর্চনাতেও অংশ নেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে গত বুধবার সকালে ঢাকায় আসেন ভারতের রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীরা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সফরের প্রথম দিন সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রামনাথ। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন এবং নৈশভোজে অংশ নেন। দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড ময়দানে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন কোবিন্দ। বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন। সফরের তৃতীয় দিন শুক্রবার সকালে রমনা কালীমন্দিরের সংস্কার হওয়া ভবনের উদ্বোধন করেন। এ সময় মন্দিরসংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন। এছাড়া মন্দিরে পূজা অর্চনাতেও অংশ নেন ভারতের রাষ্ট্রপ্রধান। এরপর দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি