১৭ সেপ্টেম্বর ২০২৬

টিসিবির ৫৯ লাখ সুবিধাভোগী বাদ পড়েছেন: বাণিজ্যমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম
টিসিবির ৫৯ লাখ সুবিধাভোগী বাদ পড়েছেন: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাংলাপ্রেস ডেস্ক:  ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনা হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী। 

এ সময় মন্ত্রী বলেন, ‘সরবরাহ ও সাপ্লাই চেইনের মধ্য একটা বৈষম্য লক্ষ করা যায়। যে কারণে বাজারে এখনো স্থিতিশীলতা নেই।’ ভর্তুকির মাধ্যমে টিসিবি যে কার্যক্রম পরিচালনা করছে তা দেশের মানুষের জন্য উপকারী হবে বলেও মনে করেন বাণিজ্যমন্ত্রী।

তিনি জানান, টিসিবির কার্ড ডিজিটাল রূপান্তর করার ফলে ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি