২৮ সেপ্টেম্বর ২০২৬

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পিএম
ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৬

বাংলাপ্রেস ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রামের  ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পাটগ্রামের বুড়িমারী ঘুন্টি বাজার এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে পাটগ্রাম থেকে বুড়িমারীগামী ডাম্পার ট্রাকটি ঘুন্টিবাজার এলাকায় পৌঁছালে চাকা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিয়ে পাশের একটি দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এতে আহত হয় আরও প্রায় ছয়জন। গুরুতর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় প্রায় ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আমরা ঘটনাস্থলে রয়েছি।


বিপি/টিআই

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি