ট্রাম্পের মামলা পরিচালনায় পাঁচ আইনজীবির অনীহা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মামলা পরিচালনায় অনীহা প্রকাশ করেছেন তার পাঁচ আইনজীবির। দেশটির সিনেটে অভিশংসন বিচার শুরু হওয়ার সপ্তাহ খানেক আগে আইনি কৌশল নিয়ে ট্রাম্পের সঙ্গে মতভেদের কারণে এ ঘটনা ঘটেছে।
সিএনএন জানিয়েছে, দ্বিতীয় অভিশংসন বিচারে তার হয়ে লড়তে ইচ্ছুক আইনজীবী খুঁজে পেতে ট্রাম্পকে যখন গলদ্ঘর্ম হতে হচ্ছে তখন এ ঘটনায় নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। এখন আগামী সপ্তাহে আইনি শুনানি ও কয়েকদিনের মধ্যে বিচার শুরু হওয়ার আগে, নির্বাচন জালিয়াতির অভিযোগে অনড় থাকা ট্রাম্প হঠাৎ করে নিজেকে আইনি প্রতিনিধিত্বহীন অবস্থায় দেখতে পাচ্ছেন।
নেতৃত্বে থাকা আইনজীবীদের মধ্যে যে দুই জন থাকবেন বলে ধারণা করা হচ্ছিল, সেই বুচ বাওয়ার্স ও ডেবরাহ বারবিয়ারও আর দলে নেই। এই পরিবর্তন সম্পর্কে জানেন এমন একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, সমঝোতার মাধ্যমেই এ দু’জন ট্রাম্পের আইনি দল ত্যাগ করেছেন। প্রধান আইনজীবী হিসেবে বাওয়ারস দলটি গড়ে তুলেছিলেন।
সম্প্রতি এই দলে যুক্ত হওয়া নর্থ ক্যারোলাইনার আইনজীবী জশ হাওয়ার্ডও চলে গেছেন বলে আরেকটি সূত্র জানিয়েছে। সাউথ ক্যারোলাইনার আইনজীবী জনি গ্যাসার ও গ্রেগ হ্যারিসও এই বিচারে ট্রাম্পের হয়ে আর লড়াইয়ে নামছেন না বলেও জানা গেছে।
ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে জানেন এমন এক ব্যক্তি সিএনএনকে জানিয়েছেন, দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পর একজন প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করার বৈধতার নিয়ে বিতর্ক নামতে চেয়েছিলেন ওই আইনজীবীরা, কিন্তু ট্রাম্প চেয়েছিলেন নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে আর এর মাধ্যমে নির্বাচন তার কাছ থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে এই বিষয়টিই প্রতিষ্ঠার চেষ্টা করুক তারা।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে এক বছরে দ্বিগুণ মৃত্যুদণ্ড কার্যকর, বিশ্বজুড়ে পৌঁছেছে ৪৪ বছরের সর্বোচ্চে
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি