ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময়
ড. খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্প।
বাংলাপ্রেস ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে ভাষণ দেয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের ব্যক্তিগত মতবিনিময় হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ড. খলিলুর রহমানের অফিশিয়াল ফেসবুকে এক পোস্টে জানানো হয়েছে, জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে এ ব্যক্তিগত মতবিনিময় হয়। এ সময় তারা শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে ড. খলিলুর রহমান বৈশ্বিক শান্তি, আন্তর্জাতিক সহযোগিতা, নিরাপত্তা পরিষদ সংস্কার এবং বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপক্ষীয় ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব আরোপ করেন।ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনকালে স্বচ্ছ, প্রতিনিধিত্বশীল ও বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি জাতিসংঘ ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন।
এদিকে ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেয়ার পর ড. খলিলুর রহমানকে ধন্যবাদ জানান।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শেখ হাসিনার দেশে ফেরার আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী
আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী
ঢাকা-চট্টগ্রাম রুটে রেল চলাচল স্বাভাবিক, চার সদস্যের তদন্ত কমিটি গঠন
১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, ক্ষুদ্র উদ্যোক্তা কিংবা শিক্ষার্থী
এমপি নুসরাতের বাড়িতে আগুনে শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ
সঙ্গীত একাডেমি