৩ এপ্রিল ২০২৬

তৃতীয় অস্ত্রোপচারে গেলেন তানিয়া বৃষ্টি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৫১ এএম
তৃতীয় অস্ত্রোপচারে গেলেন তানিয়া বৃষ্টি

তানিয়া বৃষ্টি।

বাংলাপ্রেস ডেস্ক:   ছোটপর্দার পরিচিত মুখ ও অন্যতম ব্যস্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত ফেব্রুয়ারি মাস থেকেই এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন তিনি। ব্রেন টিউমারে আক্রান্ত এই অভিনেত্রীর সম্প্রতি টানা তৃতীয়বারের মতো মাথায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

বিষয়টি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বিষয়টি নিশ্চিত করে তানিয়া বৃষ্টি লিখেছেন, ‘৩য় সার্জারি, জীবন সুন্দর তানিয়া।’

জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি প্রথমবার ঢাকার একটি হাসপাতালে তানিয়ার ব্রেন টিউমার অস্ত্রোপচার করা হয়। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। গত মার্চে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে দ্বিতীয় দফায় ছুরি-কাঁচির নিচে যেতে হয় এই অভিনেত্রীকে।

দ্বিতীয় অস্ত্রোপচার শেষে দেশে ফিরে এলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এপ্রিলের শুরুতেই তৃতীয় দফার অস্ত্রোপচারের জন্য তাকে আবারও ভারতে পাড়ি জমাতে হয়। ১ এপ্রিল তানিয়া বৃষ্টি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন, যেখানে তার হাতে হাসপাতালের ট্যাগ দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আবার শুরু করি তানিয়া।’

এর পর শুক্রবার (৩ এপ্রিল) এক পোস্টে তার তৃতীয় দফার সার্জারি সম্পন্ন হওয়ার খবর নিশ্চিত করেন এ অভিনেত্রী। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি