২৯ জুন ২০২৬

ভাইরাল ‘কাঁচা বাদাম’ গান এবার রানু মণ্ডলের গলায় (ভিডিও)

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ভাইরাল ‘কাঁচা বাদাম’ গান এবার রানু মণ্ডলের গলায় (ভিডিও)
বাংলাপ্রেস ডেস্ক: বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম…” – ভাইরাল হওয়া এই গান এবার গাইলেন রানু মণ্ডল। শীতের মরশুমে বেগুনি জ্যাকেট গায়ে জড়িয়ে বাদাম বিক্রেতার গান গেয়ে ফেলেন রানু। সোশ্যাল মিডিয়ায় তা আপলোড হওয়ার পর পাঁচ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। ১৩ হাজারেরও বেশি শেয়ার। স্বরচিত গান গেয়ে গেয়ে বাদাম বিক্রিতে নতুন ছন্দ আনেন দুবরাজপুরের ফেরিওয়ালা ভুবন বাদ্যকর। ”আমার কাছে নাইতো বুবু ভাজা বাদাম / আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম” – ভুবন বাদ্যকরের তৈরি গানের মূল বক্তব্য এটিই।

গানটি শুনতে এই লিঙ্কে ক্লিক করুন

গোটা গানটি আরও দীর্ঘ। তাতে গ্রামবাংলার আরও নানা অনুষঙ্গ রয়েছে। ছন্দে-তালে বাদাম বিক্রেতার এই গানটি নিমেষের মধ্যে ছড়িয়ে গিয়েছে মুখে মুখে। ইউটিউব, ফেসবুক খুললেই ভুবনবাবুর গানটি শোনা যাচ্ছে। নানারকমভাবে তার উপস্থাপনায় এই মুহূর্তে জনপ্রিয়তা তুঙ্গে গানটির। ভুবন বাদ্যকরের এই গানটিই গেয়েছেন রানু। নিজের মতো করেই গানটি গেয়েছেন তিনি। গানের কথাতেও সামান্য তফাত রয়েছে। ভিডিওটি দেখে দু’হাজারেরও বেশি মানুষ মন্তব্য করেছেন। কেউ প্রশংসা করে লিখেছেন, “গানটা শোনার পর আমরা প্রত্যেকেই গুনগুন করছি … সুন্দর বেশ কথা, সুর … উনি ওনার মত ভাল গেয়েছেন।”। “রানু দির মুখে তো শুনলাম, এখন হিরো আলমের কন্ঠে শুনতে বাকি”, এমন মন্তব্যও করা হয়েছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি