‘ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে’—পরীমনির আবেগঘন বার্তা
সংগৃহীত ছবি
বাংলাপ্রেস ডেস্ক: ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মেসিকে মেনশন করে তিনি লিখেছেন, ‘ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম…।
সংক্ষিপ্ত এই বার্তায় আর কিছু না লিখলেও মেসির প্রতি পরীমনির গভীর ভালোবাসা ও সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
মন্তব্যের ঘরে অনেকেই মেসির প্রতি নিজেদের ভালোবাসার কথা জানিয়েছেন। আবার অনেকে পরীমনির এই আবেগঘন বার্তার প্রশংসা করেছেন।
এর আগেও বিভিন্ন সময় লিওনেল মেসিকে নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরীমনি। আর্জেন্টিনার ম্যাচ কিংবা মেসিকে ঘিরে আলোচনায় প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব দেখা যায় এই অভিনেত্রীকে।
সর্বশেষ পোস্টের মাধ্যমে আবারও প্রিয় ফুটবল তারকার প্রতি নিজের অকুণ্ঠ ভালোবাসার প্রকাশ ঘটালেন পরীমনি।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি