৬ আগস্ট ২০২৬

‘ভারত মা, পাকিস্তান মাসি’—সানি দেওলের মন্তব্য ভাইরাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৮:৪৪ এএম
‘ভারত মা, পাকিস্তান মাসি’—সানি দেওলের মন্তব্য ভাইরাল

বলিউড অভিনেতা সানি দেওল। ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক: নিজের আসন্ন সিনেমা ‘বাটোয়ারা ১৯৪৭’ মুক্তির প্রাক্কালে প্রতিবেশী দেশ পাকিস্তান নিয়ে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য করতে রাজি নন বলে জানিয়েছেন বলিউড অভিনেতা সানি দেওল। 

ভারতের পাশাপাশি প্রতিবেশী দেশটি নিয়ে কথা বলতে গিয়ে ‘সিং সাব দ্য গ্রেট’ খ্যাত এই অভিনেতা বলেন, ভারত ও পাকিস্তানের একটি যৌথ ইতিহাস রয়েছে এবং সে কারণেই তিনি কোনো নেতিবাচক কথা বলতে চান না। 

পারিবারিক সম্পর্কের প্রসঙ্গ টেনে সানি দেওল তার বাবা বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর একটি কথা স্মরণ করে বলেন, ‘ভারত আমাদের মায়ের মতো, আর পাকিস্তান হলো আমাদের মাসি।’

একসময়ের অবিভক্ত ভূখণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, দুই দেশ একসময় একই ছিল এবং এখনো নানাভাবে তাদের সম্পর্ক যুক্ত। 

সানির ভাষায়, ‘আমরা আবেগ নিয়ে কথা বলি না, কারণ একসময় পুরো দেশটি একই ছিল। আমার বাবা যেমনটি বলতেন— একটি আমাদের মা, আর অন্যটি মাসি। কোনো না কোনোভাবে আমরা সবাই একে অপরের সঙ্গে সংযুক্ত।’ 

চলচ্চিত্র ও বিনোদনকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমরা অভিনেতা ও গল্পকার। আমরা গল্প নির্বাচন করি এবং সিনেমা নির্মাণ করি। বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, আর আমরা তা করতেও চাই না। সেই কারণেই এসব বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।’  সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি