২৩ নভেম্বর ২০২৬

ভারতের বাংলাদেশ সফর নিয়ে মুখ খুললেন তামিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৬ পিএম
ভারতের বাংলাদেশ সফর নিয়ে মুখ খুললেন তামিম

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত। ছবি: এএফপি

বাংলাপ্রেস ডেস্ক: এই সিরিজ হওয়ার কথা ছিল আরও বছর খানেক আগে। কিন্তু রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারতের বাংলাদেশ সফরটা হচ্ছে না, পিছিয়ে যাচ্ছে বারবার। নতুন সূচিতে এ বছরের সেপ্টেম্বরে সফরটি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা-ও হয়নি। এখন আলোচনা চলছে আগামী জানুয়ারিতে সিরিজ আয়োজনের।

সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির সভার ফাঁকে বিসিসিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আলোচনায় ইতিবাচক অগ্রগতি থাকলেও সফর নিয়ে নিশ্চিত করে কিছু বলতে রাজি হননি তিনি।

আজ মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘এটা (ভারতের বাংলাদেশ সফর) নিয়ে আইসিসির সভায় আলোচনা করেছি। ব্যাপারটা এখনো আলোচনার পর্যায়ে আছে। যখনই আপডেট আসার মতো পর্যায়ে আসবে, তখন আপনারা সবার আগে জানতে পারবেন।’

এদিকে ভারতীয় গণমাধ্যমের সাম্প্রতিক খবর অনুযায়ী, জানুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশে আসতে পারেন রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ ও শুভমান গিলরা। ভারত সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ২০২২ সালে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি