২৩ নভেম্বর ২০২৬

ভারতের বিপক্ষে দাপুটে জয়, সেমিফাইনালের পথে পাকিস্তান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম
ভারতের বিপক্ষে দাপুটে জয়, সেমিফাইনালের পথে পাকিস্তান

সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  কাতারের রাজধানী দোহায় পাকিস্তান শাহীনসের বিপক্ষে শেষ পর্যন্ত পেরে উঠল না ভারত ‘এ’ দল। অধিনায়ক তিলক ভার্মার দুর্দান্ত সেঞ্চুরিও দলকে জেতাতে পারেনি।

৩১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৬৫ রানেই গুটিয়ে যায় ভারত। ফলে ৪৮ রানের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান শাহীনস।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৬৬ রান যোগ করেন দুই ওপেনার।

হুসাইন আউট হলে ভাঙে এই জুটি। এরপর তিন নম্বরে নামা নাজির কোনো রান না করেই ফিরলে চাপে পড়ে পাকিস্তান। তবে সেই চাপ সামাল দেন মাজ সাদাকাত ও হাসান নাওয়াজ। তৃতীয় উইকেটে দুজনের ৫৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি।৫৯ রান করে মাজ আউট হলে ভাঙে এই জুটি।

এরপর অধিনায়ক আব্দুল সামাদকে নিয়ে দলের রান এগিয়ে নেন হাসান নাওয়াজ। চতুর্থ উইকেটে দুজন যোগ করেন ৬৫ রান। ২৮ রান করে সামাদ ফিরলেও একপ্রান্ত ধরে রাখেন নাওয়াজ। তাঁর ব্যাট থেকে আসে ইনিংসের সর্বোচ্চ ৭৯ রান।

শেষদিকে ফারহান ইউসুফের ৫৯ রানের ইনিংসে তিন শ পেরিয়ে যায় পাকিস্তান শাহীনস। শেষ পর্যন্ত ৩১৩ রানে অলআউট হয় দলটি।

৩১৪ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই বিপাকে পড়ে ভারত ‘এ’ দল। ২৫ রানে প্রথম উইকেট হারানোর পর মাত্র ১ রানের ব্যবধানে দ্বিতীয় উইকেটও হারায় তারা। এরপর অভিষেক শর্মাকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক তিলক ভার্মা। তৃতীয় উইকেটে দুজনের ৬৭ রানের জুটি ভারতকে লড়াইয়ে ফেরায়। ৭০ রান করে অভিষেক আউট হলে ভাঙে এই জুটি।

এরপর দ্রুতই আরও কয়েকটি উইকেট হারায় ভারত। কুমার, রিঙ্কু ও সুরইয়ানশের বিদায়ে ১২৯ রানেই ৬ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে দলটি। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান তিলক। শাহবাজ আহমেদকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ১১১ রানের জুটি গড়ে জয়ের আশা বাঁচিয়ে রাখেন তিনি।

দলীয় ২৪০ রানে শাহবাজ আউট হলে ভাঙে এই জুটি। পরের বলেই ভিপ্রাজকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন আলী রেজা। শেষ পর্যন্ত হ্যাটট্রিক না পেলেও ওই ওভারে ভারতের জয়ের আশা অনেকটাই শেষ করে দেন এই পাকিস্তানি বোলার।

তিলক সেঞ্চুরি পূর্ণ করলেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি। ২৬৫ রানে অলআউট হয় ভারত ‘এ’ দল। এতে ৪৮ রানের জয় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান শাহীনস।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি