৭ অক্টোবর ২০২৬

ভারতের উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ পিএম
ভারতের উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে ভূমিকম্প আঘাত হানে

বাংলাপ্রেস ডেস্ক:  ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে ৪.৯ মাত্রার মাঝারি ধরনের একটি ভূমিকম্প আঘাত হেনেছে। উত্তরাখণ্ডের পাশাপাশি এর কম্পন অনুভূত হয়েছে রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকায়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) রাতে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে।

এর আগে তীব্র কম্পন অনুভূত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্কে পোস্ট করতে শুরু করেন বহু মানুষ। দক্ষিণ দিল্লির সফদরজং এলাকার এক বাসিন্দা জানান, কম্পন টের পাওয়ার সময় তিনি সোফায় বসেছিলেন এবং সোফাটিকে নড়তে দেখেন।

এদিকে এই ভূকম্পনের পরই সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ শুরু হয় নানা মিম ও রসিকতা। বিভিন্ন সিনেমা ও সিরিজের জনপ্রিয় দৃশ্য এবং জিআইএফ (GIF) শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। ‘পঞ্চায়েত’ সিরিজের একটি জনপ্রিয় জিআইএফ শেয়ার করে এক ব্যবহারকারী লেখেন, ‘ভূমিকম্পের মাত্রা ৫-এর নিচে হলে দিল্লির মানুষেরা যেভাবে প্রতিক্রিয়া দেখায়।’

এদিকে উত্তরাখণ্ডের ঘটনার আগেই একই দিনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের নগাঁও জেলায় ৪.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভোরে অনুভূত ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি