১৪ মে ২০২৬

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
বাংলাপ্রেস ডেস্ক: দক্ষিণ এশিয়ার ফুটবলে নারীদের শ্রেষ্ঠত্বের লড়াই। আগের লড়াইয়ে নেপালকে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল বাংলাদেশই। সেবার অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ হয়েছিল। নাম বদলে এবার সেই টুর্নামেন্টই অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। শিরোপা ধরে রাখার লড়াইয়ে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন এখন বাংলাদেশ। বুধবারের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। খেলার ৮০ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোল করেছেন আনাই মুঘিনি। বাংলাদেশ অসংখ্য আক্রমণ করে গোল পাচ্ছিল না। ৮০ মিনিটে আসে সেই মহেন্দ্রক্ষণ। রিপা ব্যাকহিল পাস করেন। আনাই মুঘিনি বক্সের বাইরে থেকে শট নেন। ভারতের গোলরক্ষক বলের ফ্লাইট বুঝতে পারেননি। তিনি বলে হাত লাগালেও গোল লাইন অতিক্রম করা থেকে বিরত রাখতে পারেননি। গোল লাইন অতিক্রম করার সঙ্গে সঙ্গে নেচে ওঠে কমলাপুর স্টেডিয়াম। বুধবার সন্ধ্যা ৬টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় বাংলাদেশ এবং ভারতের মেয়েরা। এদিকে কমলাপুর স্টেডিয়াম দুই পাশের গ্যালারি আজ পরিপূর্ণ। কমলাপুর স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা ১৫ হাজারের মতো। আজ বারো হাজারের বেশি দর্শক উপস্থিত হয়েছিল বলে তথ্য ফুটবল ফেডারেশনের। বেসরকারি টেলিভিশন টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি