৩ সেপ্টেম্বর ২০২৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে সুনেরাহর অভিষেক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ এএম
ভেনিস চলচ্চিত্র উৎসবে সুনেরাহর অভিষেক

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে সুনেরাহ অভিনীত নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্র ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে।

ফলে দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্যও এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত।

এই ঐতিহাসিক অর্জনের অংশ হতে এবং সিনেমাটির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে যোগ দিতে শিগগিরই ইতালির ভেনিস শহরের উদ্দেশে উড়াল দেবেন সুনেরাহ।

ভেনিসের মতো বিশ্বমানের চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়াকে শুধু ব্যক্তিগত ক্যারিয়ারের সাফল্য হিসেবে দেখছেন না এই অভিনেত্রী। বরং আন্তর্জাতিক এই আয়োজনকে বিশ্ব চলচ্চিত্র সম্পর্কে নতুন অভিজ্ঞতা অর্জনের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেই দেখছেন তিনি।

বিশ্বের খ্যাতনামা নির্মাতা, আন্তর্জাতিক তারকা ও চলচ্চিত্র বিশেষজ্ঞদের একই মঞ্চে কাছ থেকে দেখার এবং তাদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ সুনেরাহর অভিনয়জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদী তিনি।

এর মধ্য দিয়ে দেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নিজের কাজের পরিচয় তুলে ধরার সুযোগ পাচ্ছেন সুনেরাহ। 

প্রথম সিনেমা ‘ন ডরাই’ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। অভিনয়দক্ষতা দিয়ে অল্প সময়েই ঢালিউডে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি।

এবার দেশের গণ্ডি পেরিয়ে তার ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে আরো বড় একটি আন্তর্জাতিক অর্জন।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি