৩ এপ্রিল ২০২৬

ভোট বর্জন করে সাংবাদিক লিখলেন ‘খালেদা জিয়ার মুক্তি চাই’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ভোট বর্জন করে সাংবাদিক লিখলেন ‘খালেদা জিয়ার মুক্তি চাই’
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবিতে ভোট বর্জন করেছেন এক সাংবাদিক। তিনি ব্যালটে ভোট না দিয়ে উল্টো লিখেছেন, ‘খালেদা জিয়া’র মুক্তি চাই’! মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ভোট গণনার পর ব্যালট পেপারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ব্যালট পেপারটিতে নির্বাচন কমিশনের স্বাক্ষর রয়েছে। তবে কে সেই ভোটার তা জানা যায়নি।

আরও পড়ুন:  খালেদা জিয়ার মুক্তি চাই’ ব্যালট পেপারে সিল

নাম না জানা সেই সাংবাদিক তাঁর ব্যালট পেপারে লিখেন, দেশে গণতন্ত্র নেই। তার প্রতিবাদ হিসেবে আমি এই ভোট দান থেকে বিরত থাকলাম। গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়া’র মুক্তি চাই। খালেদা জিয়া’র চিকিৎসা চাই। খালেদা জিয়া’র মুক্তি চাই। গণতন্ত্র মুক্তি পাক। ডিআরইউ সূত্রে জানা যায়, তাদের বর্তমান সদস্য সংখ্যা এক হাজার ৮৭১ জন, এর মধ্যে ভোটার সংখ্যা ১৭২২ জন। নির্বাচনে মোট এক হাজার ৪৫৪ জন ভোট দিয়েছেন, একটি ভোট বাতিল হয়েছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি