১৬ এপ্রিল ২০২৬

‘ভূত বাংলা’ ছবিতে ৬৩ বার কাঁচি, অশালীনতা ও নারী অবমাননার অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৩ পিএম
‘ভূত বাংলা’ ছবিতে ৬৩ বার কাঁচি, অশালীনতা ও নারী অবমাননার অভিযোগ

‘ভূত বাংলা’র পোস্টার থেকে। আইএমডিবি

বাংলাপ্রেস ডেস্ক:   অক্ষয় কুমার অভিনীত বলিউডের আসন্ন হরর কমেডি মুভি ‘ভূত বাংলা’। রণবীরের ‘ধুরন্ধুর ২’-এর গুঁতোয় পিছিয়ে গেছে আক্কির নতুন ছবি মুক্তির দিন। ১০ এপ্রিলের পরিবর্তে ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে ‘ভূত বাংলা’। সিনেমার ট্রেলার, গান বেশ ভালোই সাড়া ফেলেছে দর্শকমহলে। কিন্তু ছবি মুক্তির আগে সেন্সরের সঙ্গে অনেকটাই সমঝোতা করতে হয়েছে ছবির নির্মাতাদের।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন বলছে, ২ এপ্রিল সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন, অর্থাৎ সিবিএফসি ‘ভূত বাংলা’–কে ‘ইউএ’ সার্টিফিকেট দিয়েছে। এর ফলে অনূর্ধ্ব ১৬ বছরের দর্শক অভিভাবক ছাড়া ছবিটি দেখতে পারবে না। এ ছাড়া বেশ কিছু রদবদল ঘটেছে অক্ষয়ের ‘ভূত বাংলা’–তে। সেন্সরের কাঁচি চলেছে সংলাপ থেকে সাবটাইটেলে থাকা অশালীন শব্দেও।জানা যাচ্ছে, সিবিএফসির পরীক্ষক কমিটি ছবির একাধিক বিষয়ে আপত্তি তুলে পরিবর্তনের নির্দেশ দেয়। প্রায় ১০ মিনিটের দৃশ্য সিনেমা থেকে ছেঁটে ফেলা হয়েছে। ২৬ মিনিটের মাথায় ব্যবহৃত একটি অশালীন শব্দ পরিবর্তনের নির্দেশ দেয়। একইভাবে প্রায় এক ঘণ্টা পর আরও একটি অশালীন শব্দের প্রয়োগেও চলেছে সেন্সরের কাঁচি।

এখানেই শেষ নয়, সিনেমার প্রথমার্ধে নারীদের প্রতি অবমাননাকর একটি সংলাপ নিয়েও আপত্তি তুলেছিল সেন্সর বোর্ড। ওই শব্দের পরিবর্তে অন্য কোনো শব্দ প্রয়োগের পরামর্শ দিয়েছিল। ধর্মীয় ও কুসংস্কার–সংক্রান্ত বিষয়গুলোর সঙ্গে বিজ্ঞপ্তি যোগ করার নির্দেশ দেওয়া হয়।

সব বদল সম্পন্ন হওয়ার পর ২ এপ্রিল সিবিএফসি ‘ভূত বাংলা’ নির্মাতাদের হাতে তুলে দিয়েছে সেন্সর সার্টিফিকেট। সংশোধনের পর নির্মাতারা যে নতুন সংস্করণ জমা দিয়েছেন, সেখানে মোট ৬৩টি দৃশ্য ছাঁটাই করা হয়েছে বলেই খবর।‘ভূত বাংলা’য় বড় যে দৃশ্যে কাঁচি চলেছে, তার দৈর্ঘ্য ছিল ৭২ সেকেন্ড। ‘ও সুন্দরী’ গানের একটি দৃশ্য সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া ‘ওরে ও সাওয়ারিয়া’ গানের ২৭ সেকেন্ড বাদ পড়েছে। যার ফলে সিনেমার মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১৬৪ মিনিট ৫২ সেকেন্ড অর্থাৎ প্রায় ২ ঘণ্টা ৪৪ মিনিট ৫২ সেকেন্ড। সূত্র:  প্রথম আলো

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি