ওয়ারীতে জমিসহ বাড়ি উপহার পেলেন অভিনেত্রী সুজাতা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক : ষাট দশকের জনপ্রিয় অভিনেত্রী সুজাতাকে জমিসহ বাড়ি উপহার দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে রাজধানীর বনশ্রী এলাকার একটি ভাড়া বাড়িতে আর্থিক অসচ্ছতার মধ্যে জীবনযাপন করছিলেন তিনি। বিষয়টি জানার পর ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান তার আবাসনের জন্য একটি উপযুক্ত বাড়ি খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এরপর ওয়ারীর লালচান মকিম লেনের বাসা নং ৪৩, ৪৩/২, ৪৩/৩ সম্পত্তি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করে ঢাকা জেলা প্রশাসন। মঙ্গলবার অভিনেত্রী ওয়ারী মৌজার ওই জমিসহ বাড়ি সুজাতার কাছে হস্তান্তর করা হয়।
বাড়ি পাওয়ার পর সুজাতা বলেন, ‘আমার খুব ভালো লাগছে। ডিসি সাহেব যে পদক্ষেপ নিয়েছেন, অনেক শিল্পী বেঁচে যাবে। আর আমাদের প্রধানমন্ত্রী, তিনি তো দয়ার সাগর। উনি না থাকলে হয়তো অনেক শিল্পী মরেই যেত। অনেক শিল্পী তার কাছে সাহায্য পেয়েছে। আমিও পেয়েছি।’
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, জেলা প্রশাসনের কর্মকর্তা, চিত্রনায়িকা সুজাতা সপরিবারে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘গুণী-জ্ঞানী বিশিষ্টজন যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের আবাসনের জন্য ঢাকা জেলা প্রশাসন কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সবার তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’
উপমহাদেশের রুপালি পর্দার অন্যতম গুণী অভিনেত্রী সুজাতা একাধারে চিত্রনায়িকা, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। চলচ্চিত্রশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিচত্র পুরস্কার ও আজীবন সম্মাননায় ভূষিত হন তিনি। এ ছাড়া ২০২১ সালে একুশে পদকে ভূষিত হন এই অভিনেত্রী। প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিনোদন
মৃত্যুর দুই দিন আগে কী বলেছিলেন সঞ্চিতা? সহ-অভিনেতা সোরাব বেদির স্মৃতিচারণে নতুন আলোচনা
২ দিন আগে
by বাংলা প্রেস
বিনোদন
নায়িকাদের অশালীনভাবে উপস্থাপন? তামান্নার মন্তব্যে দক্ষিণি সিনেমা নিয়ে নতুন বিতর্ক
২ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি