২৮ অক্টোবর ২০২৬

যাদের জন্য ডাবের পানি হতে পারে ক্ষতিকর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ এএম
যাদের জন্য ডাবের পানি হতে পারে ক্ষতিকর

বাংলাপ্রেস ডেস্ক: গ্রীষ্মের খরতাপে প্রাণ জুড়াতে কিংবা দেহের হারানো আর্দ্রতা ফিরিয়ে আনতে জাদুকরি এক পানীয় হলো ডাবের পানি। পুষ্টিবিদদের মতে, প্রকৃতির এই অমূল্য দান শরীর চাঙ্গা রাখতে দারুণ কার্যকরী।

এতে থাকা পটাশিয়াম এবং প্রয়োজনীয় সব খনিজ উপাদান দেহের ভেতরের তরল ও ইলেকট্রোলাইটের চমৎকার ভারসাম্য বজায় রাখে। তবে চমৎকার এই পানীয়টি কিন্তু সবার জন্য সমানভাবে উপকারী নয়। নির্দিষ্ট কিছু শারীরিক জটিলতা থাকলে ডাবের পানি খাওয়ার বেলায় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।

কিডনির সমস্যা থাকলে: ডাবের পানি প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যাদের কিডনির সমস্যা রয়েছে। তারা ডাবের পানি খাবেন না।

ডায়াবেটিস থাকলে কতটা খাবেন: ডাবের পানি প্রাকৃতিক পানীয় হলেও এতে শর্করা থাকে। তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের এটি পান করার সময় পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি। একসঙ্গে বেশি ডাবের পানি পান করলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। এ ক্ষেত্রে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া যেতে পারে।

অ্যালার্জি থাকলে কী করবেন: ডাবে কারো কারো অ্যালার্জি থাকতে পারে। অ্যালার্জিজনিত সমস্যা থাকলে ডাবের পানি না খাওয়াই ভাল। কারো অ্যালার্জি থাকলে ডাবের পানি পান করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি