৪ এপ্রিল ২০২৬

‘যারা মদ কিনতে গেলেন তাদের রেশন কার্ড বাতিল করা উচিত’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
‘যারা মদ কিনতে গেলেন তাদের রেশন কার্ড বাতিল করা উচিত’

বাংলাপ্রেস ডেস্ক: ভারতে মদ কেনার ধুম পড়েছে। মদের দোকান খোলার সিদ্ধান্তের পর থেকেই মানুষ সামাজিক দূরত্ব ভুলে লম্বা লাইন ধরে ভিড় জমিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তুমুল সমালোচনা চলছে।

লকডাউনে ডায়েরিতে অনেক কথাই লিখে ফেললেন জনপ্রিয় উপস্থাপক, অভিনেতা মীর আফসার আলী। সেখানে মদের দোকানে এই ভিড় নিয়ে সমালোচনা করেছেন মীর।

তিনি লিখেছেন, আজ একটা গান গাইলাম। লাইনগুলো ছিল এ রকম: ‘ঝুলে গেছে ঝুলে গেছে ঝুলে গেছে। ভুলে গেছে ভুলে গেছে ভুলে গেছে। খুলে গেছে খুলে গেছে খুলে গেছে।’ অর্থাৎ, দেশের অর্থনীতি ঝুলে গেছে। তাই মদের দোকান খুলে গেছে। মানুষ সামাজিক দূরত্ব ভুলে গেছে। খুব সহজ গান চার বার করে বলতে হবে। আপনি বাচ্চাকেও শেখাতে পারেন। এখন তো এটাই ভারতের ট্রেন্ডিং নিউজ! আমি এটাও বলেছি যে, যারা মদের দোকানে লাউন দিয়ে, মারামারি করে মদ কিনে এনেছেন, তাদের রেশন কার্ড বাতিল করে দেওয়া উচিত। কারণ তাদের খাবারের দরকার নেই। খাবারটা অন্য কেউ পাক! মদ নিয়ে যে রকম হ্যাংলামো মানুষ দেখাল, এরপর এছাড়া অন্য কিছু তো আর বলতে পারব না।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি