৩ এপ্রিল ২০২৬

‘যে কারণে’ ব্লিঙ্কেন-মোমেন দ্রুত ফোনালাপ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
‘যে কারণে’ ব্লিঙ্কেন-মোমেন দ্রুত ফোনালাপ
নিজস্ব প্রতিবেদক: মার্কিন পররাষ্ট্র দফতরের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভের কারণেই ব্লিনকেন-মোমেনের মধ্যে দ্রুত ফোনালাপ হয়েছে বলে আওয়ামীলীগের একটি সূত্র দাবি করেছেন। বাংলাদেশের র‌্যাবের সাবেক ও বর্তমান মহাপরিচালকসহ সাতজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মিরা স্থানীয় সময় মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে ওয়াশিংটন ডিসির মার্কিন পররাষ্ট্র দফতরের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের কয়েকঘন্টা পর অর্থাৎ সন্ধ্যায় ব্লিনকেন-মোমেনের মধ্যে ফোনালাপ হয়েছে বলে সূত্রটি উল্লেখ করেন। সূত্রটি জানায়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে ওয়াশিংটন ডিসির মার্কিন পররাষ্ট্র দফতরের সামনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ডাক দেয়। সেই মোতাবেক মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গরাজ্যের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মিরা দুপুরের মধ্যেই সেখানে জড়ো হতে থাকেন। উক্ত বিক্ষোভ সমাবেশ থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মিরা সাম্প্রতি জারিকৃত বাংলাদেশের র‌্যাবের সাবেক ও বর্তমান মহাপরিচালকসহ সাতজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। সমাবেশের কয়েকঘন্টা পর মঙ্গলবার সন্ধ্যা এবং বাংলাদেশ সময় বুধবার (১৫ ডিসেম্বর) সকালে মার্কিন পররাষ্ট্র দফতর থেকে ঢাকাকে জানানো হয়, ‘অ্যান্টনি ব্লিনকেন আলাপ করতে চান’। এরপর সন্ধ্যায় দুই মন্ত্রীর মধ্যে ফোনালাপ হয়। যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের মধ্যে দ্রুত ফোনালাপের নেপথ্যে কাজ করেছে মার্কিন পররাষ্ট্র দফতরের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মিদের বিক্ষোভ সমাবেশ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে দুপুরে প্রথমে সমাবেশের আয়োজন করা হয় যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের সামনে। পরে পেনসিলভেনিয়া অ্যাভিনিউতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন ও দাপ্তরিক কার্যালয় হোয়াইট হাউজের সামনে সমাবেশ করেন নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, বহির্বিশ্বে যারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে র‌্যাবের সাবেক ও বর্তমান মহাপরিচালকসহ সাতজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে এ নিষেধাজ্ঞা তাদেরই গভীর চক্রান্তের ফসল। বক্তারা অবিলম্বে যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদের পরিচালনায় সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, যুবলীগসহ সর্বস্তরের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করে। নিষেধাজ্ঞাকে অবৈধ আখ্যা দিয়ে জয় বাংলা স্লোগানে মুখর হয়ে উঠে সমাবেশস্থল। বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন সমাবেশে সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, ব্রুকলিন আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নজরুল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা হিন্দাল কাদির বাপ্পা, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক এম খান, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বাকী, সিনিয়র সহ-সভাপতি শিব্বীর আহেমদ, সহ-সভাপতি জিআই রাসেল, নুরুল আমিন, আজম আযাদ, যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, কামাল হোসেন, দস্তগীর জাহাঙ্গীর, মেট্রো ওয়াশিংটন যুবলীগ সভাপতি রবিউল ইসলাম রাজু, জেবা রাসেল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সাখাওয়াত বিশ্বাস, গাজী ওয়াহিদুজ্জামান লিটন, যুক্তরাষ্ট্র শাখার নেতা সুবল দেবনাথ, এবাদুল হক আবাদ, নাফিকুর রহমান তুরান, সৈয়দ গোলাম কিবরিয়া, শামীম আলামিন, সাইফুল আলম প্রমুখ। গত শুক্রবার যুক্তরাষ্ট্র র‌্যাব ও এর সাত জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়। পরের দিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করে এর ব্যাখ্যা চায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি