২৪ আগস্ট ২০২৬

যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী আনুশকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:১৪ পিএম
যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী আনুশকা

 


বাংলাপ্রেস ডেস্ক: বলিউড অভিনেতা আদিত্য সিল ও অভিনেত্রী আনুশকা রঞ্জনের সংসারে এসেছে দ্বিগুণ আনন্দ। যমজ কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন এই তারকা দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়ে নবজাতক দুই মেয়ের নামও প্রকাশ করেছেন তাঁরা।

আজ সোমবার (২৪ আগস্ট) ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে আদিত্য সিল জানান, ২৩ আগস্ট তাঁদের যমজ কন্যাসন্তানের জন্ম হয়েছে। দুই শিশুর নাম রাখা হয়েছে ভীরা রঞ্জন সিল এবং মাহি রঞ্জন সিল। পোস্টের সঙ্গে দুই নবজাতককে ঘিরে তৈরি একটি বিশেষ কার্ডও শেয়ার করেন তিনি, যেখানে আদিত্য ও আনুশকার নামও লেখা ছিল।

সুখবর জানিয়ে আদিত্য লিখেছেন, “আমাদের পরিবারের নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে। আমরা ভীষণ খুশি। আমাদের আদরের মেয়েরা আমাদের জীবন আলোকিত করতে এসেছে। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে গেছে। ভীরা, মাহি, টিম গার্ল।”

চলতি বছরের মে মাসে প্রথমবারের মতো মা-বাবা হওয়ার খবর প্রকাশ করেছিলেন এই দম্পতি। বিয়ের চার বছর পর আনুশকার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তাঁরা।

২০১৭ সালের ২৬ জুন আনুশকার এনজিও ‘বেটি’ আয়োজিত একটি অনুষ্ঠানে প্রথম দেখা হয় আদিত্য ও আনুশকার। সেখান থেকেই শুরু হয় তাঁদের বন্ধুত্ব, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়। কয়েক বছরের সম্পর্কের পর ২০২১ সালের নভেম্বরে মুম্বাইয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাঁরা। বিয়ের প্রায় পাঁচ বছর পর তাঁদের পরিবারে যোগ দিল যমজ কন্যা ভীরা ও মাহি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি