১৮ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে ৫০০ ডোজ করোনা ভ্যাকসিন নষ্ট করায় ফার্মাসিস্ট গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে ৫০০ ডোজ করোনা ভ্যাকসিন নষ্ট করায় ফার্মাসিস্ট গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে করোনা ভ্যাকসিনের ৫০০ ডোজ নষ্ট করায় এক লাইসেন্সধারী ফার্মাসিস্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ওই ফার্মাসিস্ট জেরার মুখে স্বীকারও করেন, তিনি ইচ্ছাকৃতভাবে ভ্যাকসিনের ৫৭টি ভায়াল ফ্রিজে রাখেননি। গত বৃহস্পতিবার তাকে বৃহস্পতিবার ওজৌকী কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে মিলুউকি জার্নাল সেন্টিনেল জানিয়েছে এই পরিস্থিতি তাদের মূল মূল্যবোধকে লঙ্ঘন করেছে। স্টিভেন ব্র্যান্ডেনবার্গ (৪৬) নামের ওই ফার্মাসিস্টকে বরখাস্ত করা হয়েছে। তারা বিশ্বাস করেন এই ভ্যাকসিনই এই মহামারী থেকে বেরিয়ে আসার পথ। মেডিকেল সেন্টার বুধবার বলেছে, ওই ব্যক্তির এই কাজের জন্য ৫০০জনেরও বেশি মানুষের ভ্যাকসিন পেতে দেরী হবে। আর এতে তাঁরা হতাশ। অন্যদিকে পুলিশের এক সূত্র জানিয়েছে ফ্রিজে না রাখা ভ্যাকসিনের ডোজগুলি রোগীদের মধ্যে বিতরণ করা হয়েছিল৷ তবে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ভ্যাকসিন স্বাস্থ্য উদ্বেগের কারণ হবে না। নষ্ট হওয়া ভ্যাকসিন ডোজগুলির মূল্য ৮,০০০ ডলার থেকে ১১,০০০ ডলার হতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি