১৮ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে কাল থেকে ট্রেন-বাসে মাস্ক পরা বাধ্যতামূলক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে কাল থেকে ট্রেন-বাসে মাস্ক পরা বাধ্যতামূলক
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে আগামীকাল সোমবার থেকে ট্রেন-বাসে চলাচলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। স্থানীয় সময় গত শুক্রবার রাতে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এ আদেশ জারি করে। আদেশে বলা হয়েছে করোনাভাইরাসের মোকাবিলার জন্য সব গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক। এই আদেশ সোমবার স্থানীয় সময় রাত ১১:৫৯ থেকে কার্যকর হবে। মিশিগান ইউনিভার্সিটির ১৪ জন শিক্ষার্থী যুক্তরাজ্য থেকে উদ্ভূত নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে সাউথ ক্যারোলাইনার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে দক্ষিণ আফ্রিকা স্ট্রেইনের ভাইরাসটিতে দুইজন আক্রান্ত হয়েছেন। ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৭৪০। মৃত্যু হয়েছে চার লাখ ৫০ হাজার ৩৮১ জনের। এদিকে করোনার প্রকোপ বৃদ্ধি অব্যাহত থাকায় এবং নতুন সংক্রমণযোগ্য রূপে ভাইরাসটি প্রকাশ পাওয়ায়, কোনও কোনও দেশ ভ্রমণের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ করছে। রবিবার থেকে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর সঙ্গে ভ্রমণ নিষিদ্ধ করে দিচ্ছে। এই নতুন নীতির ফলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে ভ্রমণকারীরা ফ্রান্সে প্রবেশ করতে চাইলে তাদেরকে করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ থাকার প্রমাণ দিতে হবে। অনেকগুলো ইউরোপীয়, আফ্রিকান এবং অন্যান্য দেশ থেকে ভ্রমণকারীদের জার্মানিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। দেশগুলো হচ্ছে ব্রাজিল, যুক্তরাজ্য, এসওয়াতিনি, আয়ারল্যান্ড, লেসোথো, পর্তুগাল ও দক্ষিণ আফ্রিকা। তবে জার্মান নাগরিক যারা ওই দেশগুলো থেকে আসবেন, তারা করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হলে তাদের স্বদেশে প্রবেশ করতে দেওয়া হবে। মিশিগান ইউনিভার্সিটির ১৪ জন শিক্ষার্থী যুক্তরাজ্য থেকে উদ্ভূত নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে সাউথ ক্যারোলাইনার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে দক্ষিণ আফ্রিকা স্ট্রেইনের ভাইরাসটিতে দুইজন আক্রান্ত হয়েছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি