১৮ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে শিথিল হচ্ছে করোনার বিধি-নিষেধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে শিথিল হচ্ছে করোনার বিধি-নিষেধ
নিজস্ব প্রতিবেদক: মহামারী করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় বড় শহরে শিথিল হচ্ছে করোনার বিধি-নিষেধ। বিভিন্ন অঙ্গরাজ্যে ৭৫ শতাংশ বাসিন্দার করোনা টিকা গ্রহণ সম্পন্ন হওয়ায় মহামারীর সঙ্গে সংশ্লিষ্ট অনেক বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। বিধিনিষেধ প্রত্যাহারে আনন্দিত হয়েছেন সাধারন মানুষ। নিউ ইয়র্কের অ্যাম্পায়ার এস্টেট বিল্ডিংসহ অনেক আকাশছোঁয়া অট্টালিকাকে আলোকমালায় সজ্জিত করে উদযাপন করা হয়েছে এই ঐতিহাসিক মুহূর্ত। নিউ ইয়র্কের স্টেট গভর্নর এন্ড্রু ক্যুমো করোনা ভাইরাসজনিত মহামারীর কারণে আরোপিত অনেক বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছেন। তবে খুচরা ব্যবসা, ফুড সার্ভিস এবং ছোটখাট সমাবেশের স্থানে সিডিসি’র বিধিনিষেধগুলো, যেমন মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা সম্পূর্ণ ঐচ্ছিক ব্যাপার। বড় আকারের সমাবেশ কেন্দ্র, পাবলিক স্কুল, কারাগার ও গণপরিবহনে সিডিসির বিধিনিষেধ কার্যকর থাকবে। যারা এখনো ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের ক্ষেত্রে মাস্ক পরা আবশ্যিক। নিউইয়র্ক স্টেটের যে ৭০ শতাংশ বাসিন্দা, যারা অন্তত এক ডোজ এবং ৪৯.২% বাসিন্দা দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন, তাদের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। সাম্প্রতি অ্যালবেনিতে এক সাংবাদিক সম্মেলনে গভর্নর ক্যুমো বলেন, ভ্যাকসিনেশন ৭০% এ উপনীত হওয়ায় আমরা বহু বিধিনিষেধ প্রত্যাহার করে নিচ্ছি। এর ফলে আমাদের সামর্থ বৃদ্ধি পাবে এবং অর্থনীতিতে গতিশীলতা ফিরে আসবে। তিনি খুচরা ব্যবসা, অফিস, রেস্টুরেন্ট এবং এ ধরনের প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে সিডিসির গাইডলাইন অনুসরণ করা সম্পূর্ণ ঐচ্ছিক ব্যাপার বলে মত প্রকাশ করেন। স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ জানিয়েছে যে স্টেটের অনেক স্থানে তাদের পরিচালিত ভ্যাকসিনেশন সেন্টারগুলো চালু থাকবে এবং সেখানে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই লোকজন ভ্যাকসিন নিতে পারবেন। ক্যুমো বলেন, আমরা ভ্যাকসিনেশন হার আরো বৃদ্ধি করতে চাই। কিন্তু ইতোমধ্যে যা অর্জন করেছি তা একটি মাইলফলক। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি