৪ এপ্রিল ২০২৬

১০ ডিসেম্বরের পর বিএনপিকে লালকার্ড দেখানো হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
১০ ডিসেম্বরের পর বিএনপিকে লালকার্ড দেখানো হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
গাজীপুর প্রতিনিধি: ১০ ডিসেম্বরের পর বিএনপিকে লালকার্ড দেখনো হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সোমবার (৩১ অক্টোবর) বিকেলে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ১০ ডিসেম্বরের পর আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না। আমরা জানতে চাই কারা সরকার গঠন করবে। ১১ ডিসেম্বর থেকে এই রাষ্ট্র কে চালাবে পরিষ্কার করেন। আওয়ামী লীগ চালাবে না ভালো কথা, তাহলে কে চালাবে। আপনারা বিএনপি চালাবেন? আপনারা কি ভোটে পাশ করেছেন? এ সময় প্রধান আলোচক হিসাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বিএনপি দেশকে আবারও ব্যর্থ রাষ্ট্র বানাতে চাচ্ছে। তাদের সময় দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তারা যেভাবে ব্যর্থ হয়েছিল, তেমনি তারা আজও দেশকে ব্যর্থ বানানোর চেষ্টা করছে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাংসদ মেহের আফরোজ চুমকি, যুব ও মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাংসদ জাকিয়া পারভীন মনি, সংরক্ষিত মহিলা সাংসদ শামছুর নাহার ভূঁইয়া, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারজানা ইয়াসমিন বিপ্লবী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডলসহ মহিলা যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি