৩ এপ্রিল ২০২৬

১০০০ গোলের স্বপ্ন—মেসি কি পারবেন?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১১:৩২ পিএম
১০০০ গোলের স্বপ্ন—মেসি কি পারবেন?

লিওনেল মেসি

বাংলাপ্রেস ডেস্ক:  আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছেন, আরও কিছুদিন খেললে লিওনেল মেসি মেসি ১০০০ গোলও করতে পারে। আজ বুধবার জাম্বিয়ার জালে পাঁচ গোল দিয়ে জেতার পর আর্জেন্টিনা কোচ এমনটি বলেন।

মেসির বিশ্বকাপ খেলা প্রশ্নে স্কালোনি বলেন, ‘এটা হবে পরম সৌভাগ্যের ব্যাপার, যদি লিও বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নেয়। আমরা সবাই চাই সে এটা উপভোগ করুক এবং সে যেন স্বাচ্ছন্দ্যবোধ করে, সেজন্য আমরা সম্ভাব্য সবকিছু করব। আমাদের মতো সেও একই জিনিস চায়: সে এখন অনেক বেশি নিশ্চিন্ত, কারণ ইতোমধ্যে একটি বিশ্বকাপ সে জিতেছে। সেখানে থাকার ইচ্ছা তার এবং অভিজ্ঞতা ভাগাভাগি করতে চায়। আমরা দেখব সে কী সিদ্ধান্ত নেয় এবং তার পাশে থাকব।’

জুলিয়ান আলভারেজকে দিয়ে ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড দলের প্রথম গোল করান। তারপর নিজেও গোলদাতার খাতায় নাম লেখেন। এটি ছিল তার ১১৬তম আন্তর্জাতিক গোল এবং ক্যারিয়ারের ৯০২তম। স্কালোনি বললেন, ‘সে ১০০০ গোলও করতে পারে। আমাদের দেখতে হবে কতদিন সে খেলে।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি