৪ এপ্রিল ২০২৬

১৫ বছর পর কালীগঞ্জ উপজেলা আ.লীগের সম্মেলন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
১৫ বছর পর কালীগঞ্জ উপজেলা আ.লীগের সম্মেলন

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। রোববার সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনের প্রথম অংশে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, স্থানীয় সংসদ সদস্য আনোয়রুল আজিম আনার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সম্মেলনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনের আলোচনা সভা শেষে ঘোষনা করা হবে কমিটি। এর আগে সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে সম্মেলনে যোগদান করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি