১০ জুন ২০২৬

১৫০ মিলিয়ন দামের আর্জেন্টাইন তারকা নিয়ে রিয়াল-বার্সা টানাটানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:৪৪ পিএম
১৫০ মিলিয়ন দামের আর্জেন্টাইন তারকা নিয়ে রিয়াল-বার্সা টানাটানি

ছবি : রয়টার্স

বাংলাপ্রেস ডেস্ক:  স্প্যানিশ ফুটবলের দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এবার দলবদলের বাজারে মুখোমুখি সংঘাতে। অ্যাতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে চেয়েছিল বার্সেলোনা।

এবার তার জন্যই ১৫০ মিলিয়ন ইউরোর এক বিশাল প্রস্তাব দিয়ে সরাসরি প্রত্যাখ্যাত হয়েছে রিয়াল মাদ্রিদ। আর এই ঘটনাকে কেন্দ্র করে লা লিগার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের মধ্যকার সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। 

রবিবার ২০৩০ সাল পর্যন্ত পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ার পর রিয়াল মাদ্রিদ বস ফ্লোরেন্তিনো পেরেজ ঘোষণা দিয়েছিলেন, চলতি সপ্তাহেই বড় কোনো খেলোয়াড়ের জন্য বড় অঙ্কের প্রস্তাব নিয়ে মাঠে নামবেন তিনি। মঙ্গলবার বোর্ডের জরুরি সভা শেষে ‘লস ব্লাঙ্কোস’রা নিশ্চিত করে, আর্জেন্টাইন তারকা আলভারেজের জন্যই সেই ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবটি পাঠানো হয়েছিল।

তবে অ্যাতলেতিকো মাদ্রিদ সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, রিলিজ ক্লজের পুরো অর্থ ছাড়া আলভারেজকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। ২০৩০ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ এই ফরোয়ার্ডের রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো।

শুধু রিয়াল মাদ্রিদই নয়, আলভারেজকে দলে ভেড়াতে বার্সেলোনা, আর্সেনাল এবং পিএসজির মতো জায়ান্টরাও মুখিয়ে আছে। ইএসপিএন-এর খবর অনুযায়ী, রবার্ট লেভানডভস্কির বিকল্প হিসেবে আলভারেজকে পেতে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল বার্সা।

তবে বার্সেলোনার সেই চেষ্টা মোটেও ভালোভাবে নেয়নি অ্যাতলেতিকো। সামাজিক যোগাযোগ মাধ্যমে কাতালান ক্লাবটিকে ‘ভুয়া খবর এবং ক্রমাগত অসম্মান করার’ দায়ে রীতিমতো ধুয়ে দিয়েছিল তারা। 

রিয়াল মাদ্রিদের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রেও অ্যাতলেতিকোর সুর ছিল একই রকম ঝাঁজালো। মাদ্রিদের প্রস্তাবের জবাবে সামাজিক মাধ্যমে তারা লেখে, ‘আপনারা সম্ভবত ভদ্রতাকে কৃতজ্ঞতা ভেবে ভুল করেছেন। কোনো দ্বিধা না রেখেই বলছি, আমরা আপনাদের ধন্যবাদ দিচ্ছি না।

হুলিয়ানের জন্য কোনো প্রস্তাব খতিয়ে দেখার প্রশ্নই আসে না। আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হবে কেন, আপনারা তো আমাদের বার্সার চেয়েও বেশি হাসান!’ সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি