১৩ মে ২০২৬

১৬ বছরের ক্যারিয়ারে নাসিরের সেরা এক ইনিংস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ এএম
১৬ বছরের ক্যারিয়ারে নাসিরের সেরা এক ইনিংস

বাংলাপ্রেস ডেস্ক:  বাংলাদেশের সম্ভাবনাময়ী ক্রিকেটারদের মধ্যে হারিয়ে যাওয়া সবচেয়ে বড় তারকা হলেন নাসির হোসেন। জাতীয় দলে অভিষেকের পর থেকে দুর্দান্ত পারফরম্যান্সে ‘ফিনিশার’ হিসেবে খ্যাতি লাভ করেছিলেন এই অলরাউন্ডার।

কিন্তু অনিয়ন্ত্রিত জীবন-যাপন আর শৃঙ্খলা ভঙসহ নানা কারণে প্রতিভা বিকশতি করতে পারেননি নাসির। জাতীয় দল থেকে বাদ পড়ে ঘরোয়া লিগেও নিষিদ্ধ ছিলেন বেশ কিছু দিন। যে কারণে উজ্জ্বল ক্যারিয়ার গড়ার সমূহ সম্ভাবনা থাকলেও সেই স্বপ্ন ফিকে হয়ে যায়। 

দীর্ঘ ১৬ বছরের ক্রিকেট ক্যারিয়ারে আজ টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে নাসির খেললেন ৯০ রানের ঝলমলে এক ইনিংস। অথচ এই লম্বা ক্যারিয়ারে তিনি যদি নিয়মিত খেলতে পারতেন; তাহলে দেশের অন্যতম সেরা তারকায় পরিণত হতে পারতেন। 

আজ বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরের ১৫তম ম্যাচে মুখোমুখি হয় নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস।  এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রানের বেশি করতে পারেনি নোয়াখালী। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন অধিনায়ক হায়দার আলি। ৪২ রান করেন মোহাম্মদ নবি।

টার্গেট তাড়া করতে নেমে ১৪ রানে ২ উইকেট হারালেও নাসির হোসেনের ব্যাটিং তাণ্ডবে ৩৫ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে ঢাকা। দলের জয়ে ৫০ বলে ১৪টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৯০ রানের ঝলমলে ইনিংস খেলেন নাসির হোসেন। ১৬ বলে ২৯ রান করেন পাকিস্তানি তারকা ইমাদ ওয়াসিম।    

সংক্ষিপ্ত স্কোর:

নোয়াখালী এক্সপ্রেস: ২০ ওভারে ১৩৩/৬ ( হায়দার ৪৭, নবী ৪২*, সাদাকাত ২৪; ইমাদ ১/১৬, নাসির ১/২৪)।

ঢাকা ক্যাপিটালস: ১৪.৫ ওভারে ১৩৪/৩ (নাসির ৯০*, ইমাদ ২৯*, ইরফান ১২; হাসান মাহমুদ ২/১৭)।

ফল: ঢাকা ক্যাপিটালস ৭ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: নাসির হোসেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি