২০১ টি ভূয়া ফেসবুক আইডি নিয়ে বিপাকে ওবায়দুল কাদের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সম্প্রতি নানা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামে দু’শতাধিক ভুয়া আইডি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১ মে) নিজের সরকারি বাসভবন থেকে নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ কথা জানান।
তিনি বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নামে ২০১টি ভুয়া আইডি দেখা যাচ্ছে। এইসব ভুয়া আইডি থেকে কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে যা আইনবিরুদ্ধ। প্রকৃতপক্ষে আমি যে আইডি ব্যবহার করছি সেটা ভেরিফায়েড ফেসবুক আইডি।
ওবায়দুল কাদের তার ভেরিফায়েড আইডি ছাড়া অন্য সব ভুয়া আইডি থেকে প্রচারিত বক্তব্য বা ছবি অথবা অন্য কোনো কমেন্ট থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি