৮ জুন ২০২৬

২০২৬ বিশ্বকাপে নতুন ইতিহাস গড়তে পারেন মেসি, ভাঙতে পারেন একাধিক রেকর্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:২৬ পিএম
২০২৬ বিশ্বকাপে নতুন ইতিহাস গড়তে পারেন মেসি, ভাঙতে পারেন একাধিক রেকর্ড

লিওনেল মেসি।

বাংলাপ্রেস ডেস্ক:   ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে ইতোমধ্যেই জায়গা নিশ্চিত করেছেন লিওনেল মেসি। ফলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া আসরে তাকে মাঠে দেখা প্রায় নিশ্চিত।

আর এই বিশ্বকাপে খেলতে নামলেই আর্জেন্টাইন অধিনায়কের সামনে খুলে যাবে একাধিক ঐতিহাসিক রেকর্ড গড়ার সুযোগ।

জার্মানি ২০০৬ থেকে কাতার ২০২২—এ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে খেলেছেন মেসি। ২০২৬ বিশ্বকাপে মাঠে নামতে পারলে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনন্য কীর্তি গড়বেন তিনি। পাশাপাশি নিজের দখলে থাকা সর্বাধিক বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ডটিও আরো সমৃদ্ধ করার সুযোগ থাকবে তার সামনে।

শুধু ম্যাচ নয়, গোলের রেকর্ডেও রয়েছে নতুন সম্ভাবনা। বিশ্বকাপে এখন পর্যন্ত ১৩ গোল করা মেসি রয়েছেন সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজার (১৬) খুব কাছাকাছি। মাত্র তিন গোল করলেই জার্মান কিংবদন্তির রেকর্ড স্পর্শ করবেন, আর চার গোল তাকে নিয়ে যাবে নতুন উচ্চতায়।

শুধু গোল বা ম্যাচ নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি মিনিট খেলা, সর্বাধিক অ্যাসিস্ট এবং সর্বাধিক গোল অবদানের মতো আরো কয়েকটি পরিসংখ্যানেও নিজের অবস্থান আরো শক্তিশালী করার সুযোগ রয়েছে মেসির সামনে।

কাতারে বিশ্বকাপ জয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা ঘুচিয়েছিলেন মেসি। এবার ২০২৬ বিশ্বকাপ হতে পারে তার কিংবদন্তি অধ্যায়ের আরেকটি সোনালি সংযোজন, যেখানে ব্যক্তিগত রেকর্ডের পাতায়ও তিনি লিখতে পারেন নতুন ইতিহাস। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি