৪ এপ্রিল ২০২৬

২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন : ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন : ওবায়দুল কাদের
বাংলাপ্রেস ডেস্ক: আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করবেন বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপ-কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ওবায়দুল কাদের বলেন, দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম অংশ উদ্বোধন হবে আগামী ২৮ ডিসেম্বর। ওরা সমালোচনা করুক, আমরা কাজ করে তার জবাব দেবো। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মুখে রাষ্ট্রকাঠামো মেরামতের কথা শুনলে হাসি পায়। যারা রাষ্ট্রকে ধংসের দ্বারপ্রান্তে নিয়েছিল, তারা কিভাবে মেরামত করবে? অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি