৪ এপ্রিল ২০২৬

৫ আসনে উপ-নির্বাচন: বুধবার আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
৫ আসনে উপ-নির্বাচন: বুধবার আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি শুরু
বাংলাপ্রেস ঢাকা : পাঁচ সংসদীয় আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আগ্রহী প্রার্থীদের কাছে আগামী ২৮ ডিসেম্বর (বুধবার) থেকে ফরম বিক্রি শুরু হবে, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। রোববার (২৫ ডিসেম্বর) আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। বিএনপির পাঁচ সংসদ সদস্য পদত্যাগ করায় এ আসনগুলো শূন্য হয় ৷ প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ফরম সংগ্রহের জন্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এবং অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ৩১ ডিসেম্বর শনিবার বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি