৫০ বছর পর ঘরের মাঠে এমন হারের লজ্জা ম্যানইউর
ম্যাচ হারার পর ব্রুনো ফার্নান্দেজ-ম্যাথিয়াস কুনহাদের অভিব্যক্তি। ছবি : রয়টার্স
বাংলাপ্রেস ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দশা থামছেই না। ইএফএল কাপের তৃতীয় রাউন্ডে ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাইটনের কাছে হেরে বিদায় নিল মাইকেল ক্যারিকের দল। আর এই হারের সঙ্গে জুড়ে গেল এক বিরল রেকর্ড, যা ৫০ বছরেরও বেশি সময় ধরে দেখা যায়নি।
ম্যাচের শুরুটা ছিল দারুণ। মাত্র নয় মিনিটের মধ্যে তরুণ শি লেসি ও মেসন মাউন্টের গোলে ২-০ এগিয়ে যায় ইউনাইটেড। মনে হচ্ছিল ম্যানচেস্টার ডার্বিতে বিতর্কিত হারের পর এবার সহজ জয় পাচ্ছে তারা।
কিন্তু বিরতির একটু আগে গ্রিক তরুণ চারালাম্পোস কোস্তুলাস একটি গোল ফিরিয়ে দেন ব্রাইটনের হয়ে। এরপর দ্বিতীয়ার্ধে পাস্কাল গ্রোস ও ম্যাক্সিম ডি কাইপারের গোলে ম্যাচ ঘুরিয়ে দেয় সিগালরা। ২-০ থেকে ২-৩-এ হেরে ইএফএল কাপ থেকে বিদায় নেয় ইউনাইটেড।
পরিসংখ্যান বিশেষজ্ঞ অপ্টা জানিয়েছে, এর আগে ১৯৭৬ সালের ৪ সেপ্টেম্বর টটেনহামের বিরুদ্ধে ৩-২ গোলে হারার পর আর কখনো ঘরের মাঠে ২-০ এগিয়ে থেকে হারেনি ইউনাইটেড। প্রায় ৫০ বছর পর সেই রেকর্ড ভাঙল এই ম্যাচে।
তবে একটি রেকর্ড এখনও অক্ষুণ্ণ আছে। ১৯৮৪ সালের মে মাসের পর থেকে ঘরের মাঠে বিরতিতে এগিয়ে থেকে কোনো লিগ ম্যাচ হারেনি ইউনাইটেড। ৪০০ ম্যাচ ধরে টিকে আছে এই ধারা। তবে এই মুহূর্তে দলের যে অবস্থা, সেই রেকর্ডও কতদিন টিকবে তা নিয়ে প্রশ্ন উঠছে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি