৩ এপ্রিল ২০২৬

৫২ বছরের অপেক্ষার অবসান: রূপকথা গড়ে বিশ্বকাপে কঙ্গো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০২:২৪ পিএম
৫২ বছরের অপেক্ষার অবসান: রূপকথা গড়ে বিশ্বকাপে কঙ্গো

বাংলাপ্রেস ডেস্ক: দীর্ঘ ৫২ বছর পর আবারও ফুটবলের মহাযজ্ঞে ফিরছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। মেক্সিকোর এস্তাদিও গুয়াদালাজারা স্টেডিয়ামে আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে আফ্রিকান এই দেশটি। ১৯৭৪ সালে ‘জাইরে’ নামে প্রথমবার বিশ্বকাপ খেলার পর এটিই তাদের দ্বিতীয়বার বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া।

জ্যামাইকা-কঙ্গো মধ্যকার ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে গোল আদায় করতে পারেনি কোনো দল। ফলে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ১০০তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল জালে জড়িয়ে কঙ্গোকে উল্লাসে ভাসান ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার অ্যাক্সেল তুয়ানজেবে। শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিশ্চিত করে কঙ্গো।

বর্তমানে বার্নলিতে খেলা তুয়ানজেবে ম্যাচ শেষে বলেন, ‘দেশের জন্য জয়সূচক গোল করা প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন, আমি আজ গর্বিত।’

এই জয়ের ফলে কঙ্গোসহ মাধ্যমে ২০২৬ বিশ্বকাপে আফ্রিকার ১০টি দল অংশ নিতে যাচ্ছে। বিশ্বকাপে কঙ্গো খেলবে কঠিন গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, দক্ষিণ আমেরিকার শক্তি কলম্বিয়া এবং এশিয়ার দেশ উজবেকিস্তান। পর্তুগালের বিপক্ষেই তাদের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এদিকে ১৯৯৮ সালেaর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে ওঠার স্বপ্ন দেখছিল জ্যামাইকা। সেমিফাইনালে নিউ ক্যালেডোনিয়াকে হারিয়ে ফাইনালে উঠলেও কঙ্গোর রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। অন্যদিকে কঙ্গো তাদের বাছাইপর্বের দীর্ঘ পথ পাড়ি দিতে নাইজেরিয়ার মতো শক্তিশালী দলকেও পেছনে ফেলে এসেছে।

বিপি/টিআই

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি