২৩ আগস্ট ২০২৬

৬৪ রানে অলআউট, তবু ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:৩১ পিএম
৬৪ রানে অলআউট, তবু ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের

বাংলাপ্রেস ডেস্ক:  অস্ট্রেলিয়ায় চলতি সফরে প্রথম টেস্টে জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মধ্যাহ্ন ভোজের আগে ৬ উইকেটে ৩৫ রান করা বাংলাদেশ; এরপর খেলতে নেমে ৬৪ রানে অলআউট হয়। জবাবে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ১৬৫ রান। ১০১ রানে এগিয়ে স্বাগতিকরা। 

প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ দলের তারকা পেসার শরীফুল ইসলাম জানিয়েছেন, ম্যাচ এখনো শেষ হয়ে যায়নি। আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।

প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ে শরীফুল খেলতে পারেননি। দ্বিতীয় টেস্টে ফিরে এমন পারফরম্যান্সে নিজের অনুভূতি জানাতে গিয়ে শরীফুল বলেন, ‘অনেক খুশি। প্রথমবার টেস্টে পাঁচ উইকেট পাওয়ার অনুভূতি দারুণ।’ অস্ট্রেলিয়ার ইনিংসে ছয় উইকেট নেওয়া মিচেল স্টার্কের সঙ্গেও যেন অদৃশ্য এক লড়াইয়ে নেমেছিলেন শরীফুল। বাংলাদেশের ইনিংসে স্টার্ক নিয়েছেন ছয় উইকেট, অস্ট্রেলিয়ার ইনিংসে শরীফুলের শিকারও ছয়। এই মিলটিও বাড়তি আনন্দ দিচ্ছে তাকে। শরিফুল বলেন, ‘সে ছয়টা পেয়েছে, আমিও ছয়টা। এটা আরও ভালো লাগছে।’

ডারউইনে প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ম্যাকাইয়ে প্রথম দিন শেষে অবশ্য ম্যাচের পাল্লা অস্ট্রেলিয়ার দিকেই কিছুটা ভারী। তবে শরীফুলের ছয় উইকেটে লড়াইটা এখনো খোলা রেখেছে বাংলাদেশ।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি