২১ জুন ২০২৬

৮৮ রান তাড়া করতে না পেরে হোয়াইটওয়াশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ মে ২০২৬, ১২:০৩ পিএম
৮৮ রান তাড়া করতে না পেরে হোয়াইটওয়াশ

বাংলাপ্রেস ডেস্ক:  হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ৮৮ রানও করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৫৪ বলে ৮৮ রানের টার্গেট তাড়ায় ৮৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

শ্বারুদ্ধকর ম্যাচে ৩ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে জয় পায় শ্রীলংকা। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে সফরকারীরা। আজ শেষ ম্যাচে বাংলাদেশ দলকে হারিয়ে ধবলধোলাই করে তারা।

শনিবার (২ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রান তুলে শ্রীলংকা।

দলের হয়ে ওপেনার চামারি আতাপাত্তু ২৭ বলে ৫টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৪১ রান করেন। মাত্র ১০ বলে চারটি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন আরেক ওপেনার ইসমা দুলানি। ওপেনিং জুটিতে তারা ৪৩ রান স্কোর বোর্ডে জমা করেন।

বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন সুলতানা খাতুন। এক উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা।

টার্গেট তাড়া করতে নেমে তীরে গিয়ে তরী ডুবায় বাংলাদেশ। শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান।কিন্তু সেটি করতে পারেনি স্বাগতিকরা। 

দলের হয়ে ১৫ বলে সর্বোচ্চ ২১ রান করেন সুবহানা মোস্তারি। ১১ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে জুরাইরা ফেরদৌসের ব্যাট থেকে। অধিনায়ক নিগার সুলতানা করেন ৯ বলে ১৩ রান। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি