৪ এপ্রিল ২০২৬

৯০ শতাংশ মানুষ বিএনপিকে চায় না : কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
৯০ শতাংশ মানুষ বিএনপিকে চায় না : কাদের

বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘৯০ শতাংশ মানুষ বিএনপিকে চায় না। এ সংখ্যা আরও বাড়বে। এটা ৯১-৯২ হতে হতে তলানিতে গিয়ে ঠেকবে। তবে, বিএনপির সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তকে আওয়ামী লীগ স্বাগত জানায়।’

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ‘ত্রাণ সমন্বয়ের’ বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করে না। তারা ক্ষমতার রাজনীতি করে। তাদের কাছে ক্ষমতা পেলে সব ঠিক, ক্ষমতা না পেলে সব ভুল। তাদের লক্ষ্য যেকোনও মূল্যে ক্ষমতায় যাওয়া ও লুটপাট করা।’

ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগ ১১, ১২, ১৩ ডিসেম্বর তিন দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ করবে। শীতবস্ত্র বিতরণে দলের পক্ষ থেকে দুটি টিম করা হয়েছে। এর একটি টিম উত্তরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ করবে। এতে আছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, রমেশ চন্দ্র সেন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণমন্ত্রী এনামুর রহমান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, দলের উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

দ্বিতীয়টিতে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, হাবিবুর রহমান সিরাজ, নির্বাহী সদস্য আমিরুল আলম মিলন, আনোয়ার হোসেন প্রমুখ।

শীতবস্ত্র বিতরণের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

প্রসঙ্গত, আজকের অনুষ্ঠানে প্রয়াত সাবেক সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেন কাদের।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি